৭ ব্যাংকের অফিসারের ৮৫২ পদে পরীক্ষার সময়সূচি

৭ ব্যাংকের অফিসারের ৮৫২ পদে পরীক্ষার সময়সূচি

বিভাগ: গ্রিন জব

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) ৩ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অফিসার (ক্যাশ) পদটি গ্রেড–১০–এ। ৮৫২টি শূন্য পদের জন্য ৮৯ হাজার ৬০৯ প্রার্থী ৩ জুলাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এগুলোর মধ্যে রয়েছে—

১. যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তাঁরা ২৮ জুন থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

২. সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিংয়ের কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।