শ্রাবণের পড়ন্ত বিকেলে বুড়িগঙ্গা
নদী, নৌকা আর নগরায়ণের মেলবন্ধন। কোলাহলময় ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা বুড়িগঙ্গার বুকে কচুরিপানার ভাসমান সবুজ আর দূর দিগন্তে জীবনযাত্রার নীরব প্রবাহ। ১১ আগস্ট বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে ছবিগুলো তুলেছেন রমেন বিশ্বাস।
১
/
৩
বুড়িগঙ্গার বুকে ভেসে চলেছে পণ্যবাহী ট্রলার। ঢাকার উপকণ্ঠে যান্ত্রিক জীবনের এক ভিন্ন রূপ। ছবি: রমেন বিশ্বাস
২
/
৩
কচুরিপানায় ঢাকা বুড়িগঙ্গা তীরে বাঁধা ছোট বোট। শহুরে দালানকোঠার পটভূমিতে এ যেন এক থমকে যাওয়া প্রকৃতির ক্যানভাস। ছবি: রমেন বিশ্বাস
৩
/
৩
সবুজের আড়ালে নদীর বিশালতা। কার্গো জাহাজ এগিয়ে চলেছে আপন গন্তব্যে। ছবি: রমেন বিশ্বাস
বুড়িগঙ্গা